| ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪১ অপরাহ্ণ | পড়া হয়েছে 2 বার
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ দেশটির সর্ব উত্তরাঞ্চলীয় জেলা হোক্কাইদোতে অবস্থিত তোকাচি পর্বতের জন্য আগ্নেয়গিরি সংক্রান্ত সতর্কতা স্তর ৫ স্তরের পরিমাপকের ৩-এ উন্নীত করেছে, যার ফলে পর্বতটিতে প্রবেশ সীমিত করা হয়েছে।
জাপান আবহাওয়া এজেন্সির সাপ্পোরো আঞ্চলিক সদর দপ্তর জানিয়েছে, ওই পর্বতে স্থাপিত সিসমোগ্রাফগুলো ১৭ আগস্ট থেকে উচ্চ মাত্রার আগ্নেয় ভূমিকম্প শনাক্ত করেছে। সংস্থাটি আরও জানায়, সাম্প্রতিক এই ধারাবাহিক ভূমিকম্পের মধ্যে সবচেয়ে বড় কম্পনটি শনিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে রেকর্ড করা হয়।
এর ফলে আগস্ট মাস থেকে উচ্চ মাত্রার আগ্নেয়গিরিজনিত ভূমিকম্পের মোট সংখ্যা বেড়ে পাঁচটিতে দাঁড়িয়েছে, যা সতর্কতা বাড়ানোর মানদণ্ড পূরণ করেছে।
শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে স্তরটি ৩-এ পরিবর্তন করে নেয়া হয়।
কর্মকর্তারা ৬২-২ জ্বালামুখের প্রায় ৩ কিলোমিটারের মধ্যে থাকা এলাকাগুলোতে বড় আকারের আগ্নেয় শিলার ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তারা এই বলে সতর্ক করে দিচ্ছেন যে, আগ্নেয় ছাই ও ছোট পাথর বাতাসে অনেক দূরে উড়ে গিয়ে বায়ুপ্রবাহের দিকের এলাকাগুলোতে গিয়ে পড়তে পারে।