• শিরোনাম

    ৩২ বছর পর জাপানে আবার শুরু হলো এশিয়ান গেমস

    | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১০:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 3 বার

    ৩২ বছর পর জাপানে আবার শুরু হলো এশিয়ান গেমস

    জাপানের নাগোইয়ায়, ২০২৬ এশিয়ান গেমস শুরু হয়েছে। শনিবার মিযুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে, উদ্বোধনী অনুষ্ঠানে ৪৫টি দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা যোগ দেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে, জাপান দলের ২৮০ জনেরও বেশি ক্রীড়াবিদ সবার শেষে স্টেডিয়ামে প্রবেশ করেন। তাদের নেতৃত্ব দেন প্যারিস অলিম্পিকে মহিলা কুস্তিতে স্বর্ণপদক বিজয়ী ফুজিনামি আকারি এবং বিএমএক্স ফ্রিস্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া নাকামুরা রিমু। ৯০০ জন ক্রীড়াবিদ নিয়ে এই গেমসে জাপানের সর্বকালের সর্ববৃহৎ প্রতিনিধিদল অংশ নিচ্ছে।

    জাপানের সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ঘোষণা করেন।

    প্রায় ১,০০০ দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার মশাল দৌড়টি সম্পন্ন হয় যখন পুরুষদের হ্যামার থ্রো-তে অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরোফুশি কোজি এবং তার বাবা মশালটি প্রজ্বলিত করেন।

    এবারের গেমসে ৪৩টি খেলা রয়েছে, যার মধ্যে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সার্ফিং এবং হকির বাছাইপর্বও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, অলিম্পিকে অন্তর্ভুক্ত নয় এমন কিছু খেলাও রয়েছে, যেমন কাবাডি, সেপাকতাকরাও এবং ই-স্পোর্টস।

    ১৬ দিনব্যাপী এই উৎসব ৪ঠা অক্টোবর পর্যন্ত চলবে। জাপান সর্বশেষ ১৯৯৪ সালে হিরোশিমায় এই উৎসবের আয়োজন করেছিল।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক