| ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 11 বার
জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কূটনীতিকরা উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়োন সোমবার নিউইয়র্কে বৈঠক করেন, যেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক চলছে।
তারা পুনরায় নিশ্চিত করেন যে, তিনটি দেশ বাস্তবসম্মত উপায়ে একসঙ্গে কাজ করে যাবে, কারণ এ ধরনের ত্রিপক্ষীয় সহযোগিতাই ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার চাবিকাঠি।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ ত্রাণ প্রচেষ্টা এবং আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন বাড়াতে তারা সম্মত হয়েছেন।
তারা তিন জন এও পুনর্ব্যক্ত করেন যে, ভারত-প্রশান্তমহাসাগরীয় ও অন্যান্য অঞ্চলে পরবর্তী প্রজন্মের পারমাণবিক চুল্লি বা ক্ষুদ্র মডিউলার চুল্লি স্থাপনের পরিকল্পনা ত্বরান্বিত করতে তারা সহযোগিতা করবেন।
উত্তর কোরিয়া প্রসঙ্গে, কর্মকর্তারা অপহরণ সমস্যার অবিলম্বে সমাধানের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা অনুযায়ী দেশটির সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারা উত্তর কোরিয়ার সাইবার-সম্পর্কিত কার্যকলাপ মোকাবিলায় ত্রিপক্ষীয় সহযোগিতাও পুনর্ব্যক্ত করেন, যে কার্যকলাপগুলো দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য রাজস্ব তৈরি করে।
চীনের কথা মাথায় রেখে, তারা তিন জন এই অঞ্চলের এমন পরিস্থিতির মোকাবিলায় কী করা যায় তা নিয়ে আলোচনা করেন, যেখানে বলপ্রয়োগ বা জবরদস্তির মাধ্যমে একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। তারা তাইওয়ান প্রণালি জুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের উপর জোর