| ১৩ অক্টোবর ২০২৬ | ৫:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2 বার
আগামী ২৬ অক্টোবর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আশা, আকাঙ্ক্ষা ও নতুন সম্ভাবনার প্রত্যাশা।
জাপান বাংলাদেশের এক অকৃত্রিম, বিশ্বস্ত ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও মানবসম্পদ উন্নয়নে জাপানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, কর্মসংস্থান, দক্ষ মানবসম্পদ বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন নতুন চুক্তি ও সহযোগিতার দ্বার উন্মোচিত হবে। যা বাংলাদেশের অর্থনীতি ও ভবিষ্যৎ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আমাদের প্রত্যাশা, এই সফর শুধু একটি রাষ্ট্রীয় সফরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে উঠবে।
তাই আসুন, আমরা জাপানপ্রবাসী সকল বাংলাদেশি রাজনৈতিক মতাদর্শ, দল-মত ও ব্যক্তিগত ভেদাভেদ ভুলে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হই।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে সফল, ফলপ্রসূ ও মর্যাদাপূর্ণ করে তুলতে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা রাখি।
কারণ, সরকার আসে সরকার যায়, কিন্তু দেশ আমাদের সবার। দেশের সম্মান, উন্নয়ন ও সমৃদ্ধিই হোক আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
বাংলাদেশ–জাপান বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।
দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ, বাংলাদেশের অগ্রযাত্রায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||