| ১৩ অক্টোবর ২০২৬ | ৮:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2 বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে।
ট্রাম্প রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “অবিলম্বে কার্যকর, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে একটি জ্বালানি যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। উভয় পক্ষই সম্মত হয়েছে। কেউ এটি অমান্য করবেন না!”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন গণমাধ্যমকে বলেছেন যে, এই ঘোষণাটি তার কাছে সম্পূর্ণ নতুন একটি খবর ছিল।
রবিবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো থেকে বিরত থাকতে প্রস্তুত ইউক্রেন এবং আমরা রাশিয়ার কাছ থেকেও একই প্রস্তুতির প্রত্যাশা করি।” তিনি বলেন, জ্বালানি যুদ্ধবিরতি বাস্তবে পরিণত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
জেলেনস্কি আরও বলেন যে, দুর্ভাগ্যবশত, সারাদিন ধরে ইউক্রেনের আকাশ রুশ ড্রোনে ছেয়ে গেছে এবং খারকিভে জ্বালানি অবকাঠামোর উপর হামলা চালানো হয়েছে।
রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালানো হলে ডিজেলের মারাত্মক ঘাটতি দেখা দেবে উল্লেখ করে ইউক্রেনের প্রতি এই ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | |||||
| ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
| ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
| ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
| ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
| ৩১ | ||||||