• শিরোনাম

    ব্যাংক অফ জাপান মূল সুদের হার বাড়িয়ে ১.২৫% করেছে

    | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৯:১৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 4 বার

    ব্যাংক অফ জাপান মূল সুদের হার বাড়িয়ে ১.২৫% করেছে

    ব্যাংক অফ জাপান বা বিওজে তার মুখ্য সুদের হার এক-চতুর্থাংশ শতাংশ পয়েন্ট বৃদ্ধি করে প্রায় ১.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে, যা গত প্রায় ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ।

    দুই দিনব্যাপী মুদ্রানীতি বৈঠক শেষে শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক এই বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

    তিন মাসের মধ্যে এটি প্রথম বৃদ্ধি এবং এর মাধ্যমে সুদের হার বাড়ানোর গতি আরও ত্বরান্বিত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, বিওজে প্রায় প্রতি ছয় মাস অন্তর সুদের হার বাড়িয়ে আসছে।

    এই সুদের হার বৃদ্ধি প্রত্যাশিত ছিল, কারণ তীব্র মূল্যবৃদ্ধির ঝুঁকি মোকাবিলার ইঙ্গিত দিয়েছিল ব্যাংকটি। গভর্নর উয়েদা কাযুও এই পদক্ষেপের ব্যাখ্যা দিতে এবং প্রশ্নের উত্তর দিতে দিনের শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক