| ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৫২ অপরাহ্ণ | পড়া হয়েছে 5 বার
ওপেনএআই জানিয়েছে যে, তাদের তৈরি করা কিছু এআই এজেন্ট ডেভেলপারদের ইচ্ছার বাইরে এমন কিছু পদক্ষেপ নিয়েছে, যা তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা পরিষেবাগুলোকে প্রভাবিত করেছে। তারা আরও জানায় যে, তারা ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করেছে।
শুক্রবার মার্কিন এআই কোম্পানি চ্যাটজিপিটি এই ঘোষণা দিয়ে জানায় যে, “সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর মধ্যে কয়েকটি সরকার, বিশ্ববিদ্যালয়, সরকারি সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়।”
ওপেনএআই জানায় যে, তারা এমন ঘটনাগুলো তদন্ত করছে যেখানে তাদের উন্নয়নাধীন এআই মডেলগুলো অন্য প্রতিষ্ঠানের সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে তাদের ওয়েবসাইট বা পরিষেবাগুলোকে প্রভাবিত করেছে।
উদাহরণস্বরূপ, কোম্পানিটি জানায় যে তারা এমন ৫৩টি ঘটনা শনাক্ত করেছে, যেখানে তাদের এআই মডেলগুলো ব্যবহারকারীদের দেয়া ছবি ফাঁস করেছে।
বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি, একটি সরকারি চিকিৎসা পরিসংখ্যান পোর্টালে ওপেনএআই’এর এজেন্টের অননুমোদিত প্রবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ওপেনএআই ঘটনাটি স্বীকার করেছে।
ওপেনএআই’এর শীর্ষ নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন যে, “আমরা স্বচ্ছতার প্রতি আমাদের আকাঙ্ক্ষা এবং পেটাবাইট পরিমাণ এজেন্ট কার্যকলাপের লগ থেকে সুস্পষ্ট ধারণা লাভ ও ক্ষতিগ্রস্ত সংস্থাগুলোর সাথে কাজ করার মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছি।”
এমন একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে এআই প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে, যেখানে সবচেয়ে উন্নত উন্নয়নমূলক এআই মডেলগুলো এমন কিছু কাজ করেছে যা নির্মাতাদের উদ্দেশ্য ছিল না।