• শিরোনাম

    আগামী মঙ্গলবার জাপান-মার্কিন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে: মার্কিন কর্মকর্তা

    | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৩০ অপরাহ্ণ | পড়া হয়েছে 2 বার

    আগামী মঙ্গলবার জাপান-মার্কিন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে: মার্কিন কর্মকর্তা

    মার্কিন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন।

    গতকাল শুক্রবার, উক্ত কর্মকর্তা দ্বিপাক্ষিক আলোচনার তারিখ ঘোষণা করেন, যেটি বৃহস্পতিবার নির্ধারিত যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠকের আগে অনুষ্ঠিত হবে।

    জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তাকাইচির সোমবার থেকে নিউইয়র্ক সফরের কথা রয়েছে এবং তিনি ট্রাম্পের সঙ্গে একটি শীর্ষ বৈঠক আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছেন।

    উক্ত কর্মকর্তা আলোচনার বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-চীন শীর্ষ বৈঠকের আগে মার্কিন পক্ষ চীন বিষয়ে জাপানের সঙ্গে মতামত সমন্বয় করে নেবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক