• শিরোনাম

    কিতোরা সমাধিক্ষেত্র থেকে পাওয়া দৈব চরিত্রের চিত্রকর্ম জনসাধারণের জন্য প্রদর্শিত

    | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 2 বার

    কিতোরা সমাধিক্ষেত্র থেকে পাওয়া দৈব চরিত্রের চিত্রকর্ম জনসাধারণের জন্য প্রদর্শিত

    পশ্চিম জাপানের নারা জেলার একটি জাদুঘরে, প্রাচীন চিত্রকর্মের সৌন্দর্য প্রদর্শিত হচ্ছে। কিতোরা সমাধিক্ষেত্র থেকে আনা তিনটি দেয়ালচিত্র প্রথমবারের মতো একসঙ্গে প্রদর্শন করা হচ্ছে।

    দর্শনার্থীরা, আসুকা গ্রামের কিতোরা সমাধিক্ষেত্রের দেয়ালচিত্র পরীক্ষামূলক জাদুঘর ‘শিজিন-নো-ইয়াকাতা’র সংরক্ষণ কেন্দ্রে, ‘সুযাকু’ বা সিঁদুরে পাখি, ‘গেনবু’ বা কালো কচ্ছপ এবং ‘সেইরিউ’ বা নীল ড্রাগন দেখতে পারবেন।

    ধারণা করা হয় যে, সমাধির ঢিবিটি সপ্তম শতাব্দীর শেষে বা অষ্টম শতাব্দীর শুরুর দিকে আসুকা যুগে নির্মিত হয়েছিল। এক সময় উজ্জ্বল রঙে আঁকা এই দৈব চরিত্রের চিত্রকর্মগুলো একটি পাথরের কক্ষের দক্ষিণ, উত্তর এবং পূর্ব দিকের দেয়ালে সজ্জিত ছিল। এই দেয়ালচিত্রগুলো জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃত।

    সংরক্ষণ কেন্দ্রটির দশম বার্ষিকী উপলক্ষে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। জুলাই মাসে আসুকা ও ফুজিওয়ারার প্রাচীন রাজধানীগুলো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান হিসেবে নিবন্ধিত হওয়ার পর আয়োজনটি করা হলো।

    দর্শনার্থীদেরকে দেয়ালচিত্রগুলোর অনবদ্য সৌন্দর্য দেখে মুগ্ধ হতে দেখা গেছে, যাদের মধ্যে ছিল গতিশীল ডানাযুক্ত পাখি, সাপে জড়ানো কচ্ছপ এবং লাল জিভ ও সামনের পা-ওয়ালা ড্রাগন।

    জনৈক দর্শনার্থী বলেন, তিনটি দেয়ালচিত্র একসাথে থাকায় সেগুলোর বৈশিষ্ট্য ও অবস্থা উপলব্ধি করা সহজ ছিল। তিনি আরও বলেন যে, প্রাচীনকালে এই চিত্রকর্মগুলো কেমন ছিল তা কল্পনা করার জন্য লাল রঙগুলো তাকে অনুপ্রাণিত করেছে।

    প্রদর্শনীটি, ১৮ই অক্টোবর পর্যন্ত চলবে। যদিও আবেদনের কোটা ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে, তবুও কোনো আবেদন বাতিল হলে প্রবেশের সুযোগ থাকতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক