• শিরোনাম

    অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1834 বার

    অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

    আমাদের প্রিয় মহান অমর একুশে ফেব্রুয়ারি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন তাই আবার আপনাতেই বারং বার গেয়ে্ ওঠে.. “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি-” বিশ্বের প্রতিটি জাতিসত্তার মাতৃভাষার স্বীকৃতির প্রতীক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি… । আমরা বিশ্বের প্রতিটি মাতৃভাষার প্রতি শুভ কামনা জানাই। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সালাম-রফিক-বরকতসহ বায়ান্নর ভাষাশহীদদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালির জীবনে এক গভীর তাৎপর্য বহনকারী দিন। ভাষার জন্য আত্মত্যাগী এক বিরল গরবের দিন। ১৯৫২ সালে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মবলিদান করে এ দেশের তরুণরা। উর্দুকে বাঙালির রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিয়েছিল রক্ত দিয়ে।মূলত বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে সূচিত হয়েছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের যাত্রা।

    পরবর্তী সময়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পাই লাল-সবুজের পতাকা। জাতি হিসেবে আমরা আরো গর্বিত, বাংলার দামাল ছেলেদের আত্মত্যাগের দিনটিকেই জাতিসংঘ ঘোষণা করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কিন্তু এই বিরল গরবের মর্যাদা কি আমরা দিতে পারছি? নিজেদের সঁপে দিচ্ছি বিজাতীয় সংস্কৃতিতে। আকাশ-সংস্কৃতি গ্রাস করছে আমাদের নতুন প্রজন্মকে। কি ব্যক্তিজীবন, কি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক, সর্বক্ষেত্রেই মাতৃভাষা বাংলার প্রতি অবহেলা প্রকটভাবে চোখে পড়ে। অবস্থা এমন দাঁড়িয়েছে, আমরা যেন বাংলা ভাষার প্রতি বোধ-ভালোবাসা কেবল একুশে ফেব্রুয়ারির জন্য তুলে রাখি।

    সরকার ও রাষ্ট্রের যেমন কর্তব্য সর্বক্ষেত্রে মাতৃভাষা চর্চা ও ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা, তেমনি জনগণেরও দায়িত্ব মাতৃভাষার সত্যিকার চেতনা ধারণ করে তাকে লালন করা। মাতৃভাষার প্রতি গুরুত্ব দিতে কিংবা আইন করে এর সর্বজনীন ব্যবহারের জন্য নানা উদ্যোগ-আয়োজনের কথা প্রায়ই শোনা যায় বটে, কিন্তু তা কতটুকু কাজে দেয় প্রশ্নসাপেক্ষ। আসলে মাতৃভাষাকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করার জন্য সবার আগে প্রয়োজন এর প্রতি নিজেদের সচেতনতা ও ভালোবাসা। তার পরেও ভাষা আমাদের স্বরণ করতে হবে সেই সকল শহীদদের।আমারা পেয়েছি মাতৃভাষা বাংলা আর বিশ্ব পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ১৩ অক্টোবর ২০২১

    ১১ নভেম্বর ২০২০

    ১০ সেপ্টেম্বর ২০২০

    ২৫ সেপ্টেম্বর ২০২০

    ১৭ নভেম্বর ২০২২

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক