| ০১ অক্টোবর ২০১৮ | ১০:৩১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2779 বার
জাপান তথ্য প্রযুক্তিতে উন্নত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ। বিশ্ব অর্থনীতিতে জাপানের অবস্থান ৩য়। কিন্তু গত একদশক ধরে ক্রমাগত হারে জনসংখ্যার নিন্মগতি জাপানের অর্থনীতির জন্য মারাত্বক হুমকি হিসেবে দাড়িয়েছে। বিশ্ব জনসংখ্যা রিভিউইয়ের রিপোর্ট অনুযায়ী, ২০১০ সালে জাপানের জনসংখ্যা ছিল ১২ কোটি ৭৫ লক্ষ যা ২০১৫ সালের আগস্ট পর্যন্ত দাড়িয়েছে ১২ কোটি ৬৫ লক্ষতে। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা মারাত্বক হয়ে দাড়িয়েছে এই জনসংখ্যা সমস্যাটি। ভবিষ্যতে জনসংখ্যার বাড়ার কোনো সম্ভাবনা না থাকার পাশাপাশি কেবল কমে চলেছে জাপানের জনসংখ্যা। বুড়দের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া এবং ক্রমাবনতিশীল জন্মহারের কারণে ভয়াবহ জনসংখ্যাগত সমস্যা মোকাবেলা করছে দেশটি। পরিস্থিতি এতটাই খারাপ যে, এখন থেকে দুই দশক পর সেখানে প্রতি চারজন জ্যেষ্ঠ নাগরিকের বিপরীতে ১৫ বছরের কম বয়সী লোকের সংখ্যা দাঁড়াবে ১ জনে। অর্থাৎ শিশু-কিশোররা হয়ে যাবে এক প্রকার ‘অমবস্যার চাঁদ’। আরো বিস্ময় জাগানো তথ্য হলো- সংখ্যার প্রশ্নে প্রাপ্তবয়স্কদের ন্যাপি বিক্রি শিশুদের ন্যাপিকে ছাড়িয়ে গেছে। গত বছর জাপানের সার্বিক জনসংখ্যা কমে নেমে আসে ১২৭.৮ মিলিয়নে। ২০৬০ সাল নাগাদ আরো এক-তৃতীয়াংশ কমে দাঁড়াবে মাত্র ৮৭ মিলিয়ন। আর তখন ৪০ শতাংশেরও বেশি লোকের বয়স থাকবে ৬৫ বছরের বেশি। অস্বাভাবিক হারে জনসংখ্যা কমে যাওয়াতে নানাবিধ সামাজিক সমস্যার সৃষ্টি হয়েছে জাপানে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ‘কদোকুশি’ বা একাকী মৃত্যু। ১৯৮০-এর দশকে মূলত এ সমস্যার সূত্রপাত। ধীরে ধীরে বাড়তে থাকায় এখন তা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেখানে চার মিলিয়ন বয়স্ক মানুষ পুরোপুরি একা বসবাস করে। যারা ছেলেমেয়ে কিংবা অন্য কোনো আত্মীয়ের সঙ্গে থাকে তারাও এক প্রকার নিঃসঙ্গ জীবনযাপন করে। এ ছাড়া প্রতিনিয়ত বাড়ছে বয়স্ক লোকের সংখ্যা। এমতবস্থায় জাপানের এই অর্থনীতিকে দীর্ঘ মেয়াদে ধরে রাখার মত জনসংখ্যা জাপানের কাছে নেই। এই চলমান পরিস্থিতিকে মোকাবেলা করতে জাপান সরকার উদ্যোগ নিয়েছে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে সম্ভাবনাময় দক্ষ জনশক্তি কে জাপানে চাকরি ও শিক্ষা অর্জনে উত্সাহিত করতে। এই দেশগুলোর তালিকার মধ্যে রয়েছে ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফিলিপাইনের নাম। জাপানের গ্লোবাল ৩০ ভিশন অনুযায়ী জাপান বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ লক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থী নেবে। এই সুযোগ বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||