• শিরোনাম

    জাপান প্রবাসী সানাউল হকের পিতার ইন্তেকাল

    | ২৭ মে ২০২১ | ৭:৩৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 819 বার

    জাপান প্রবাসী সানাউল হকের পিতার ইন্তেকাল

    জাপান প্রবাসী সাদিয়াটেক লি. এর চেয়ারম্যান এবং দশদিক সম্পাদক সানাউল হকের পিতা মোহাম্মদ আব্দুল খালেক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত ১:৫০ মিনিটে (০৮.০৫.১৯৩৯ – ২৭.০৫.২০২১) ৮২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। বার্ধক্য বয়সে সুস্থ স্বাভাবিক ভাবে তিনি হঠাৎ করেই নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

    সানাউল হক মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “মোহাম্মদ আব্দুল খালেক কেবলমাত্র আমাদের বাবা হিসেবে নয়, সততা ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন সবসময়। আমার মরহুম পিতার জন্য আপনাদের নিকট দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেনো জান্নাতি আবহে তাকে সম্মানিত করেন এবং আমাদেরকে সেখানেই পুনরায় মিলিত করেন। আমরা তো আল্লাহরই এবং আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।”

    তিনি বি.কম ডিগ্রিধারী হিসাবে দেশের প্রসিদ্ধ শিল্প প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সাথে পালন করে কর্মময় জীবন অতিবাহিত করেছেন। স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী তিনি রেখে গেছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক