• শিরোনাম

    ওসাকায় ICF Japan আয়োজিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন

    | ১২ আগস্ট ২০২৫ | ৬:২৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 223 বার

    ওসাকায় ICF Japan আয়োজিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন

     ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (ICF) জাপানের আয়োজনে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫-এর বাছাই পর্ব রবিবার (১০ আগস্ট) ওসাকার ইবারাকি শহরের ওনিকুরু হলে সফলভাবে সম্পন্ন হয়েছে।

    দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কোরআন তেলাওয়াত ও হিফজ দক্ষতা মূল্যায়ন শেষে সাতজন প্রতিযোগীকে গ্র্যান্ড ফাইনালে উত্তীর্ণ ঘোষণা করা হয়। বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসাকা মসজিদের ইমাম শায়খ জাফর। প্রতিযোগিতায় শিশুদের অসাধারণ তেলাওয়াত অভিভাবক ও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইয়েমেন ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের শিশু প্রতিযোগীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দময় ও অনুপ্রেরণাদায়ক পরিবেশে পরিণত হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক