| ০৭ নভেম্বর ২০২২ | ৭:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 171 বার
জাপানে দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া বিএনপি জাপান শাখা-র কোনো কমিটি ছিল না। যে কারণে দীর্ঘ সময় প্রাক্তন সভাপতি এবং সাধারণ সম্পাদক নানা বিষয়ে সমন্বয় হীনতায় থেকে দ্বিধা বিভক্ত হয়ে সংগঠনের নানা কর্মকান্ড চালিয়েছে জাপানে। এমনকি দলটির নেতা – কর্মীদের মধ্যে তেমন কোনো সমঝোতাও না থাকায় প্রাক্তন সভাপতি এবং সাধারণ সম্পাদক আলাদাভাবে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচী পালন করে নিজেদের জাপানে মূল দল হিসেবে প্রতিষ্ঠা পাবার প্রতিযোগিতায় মেতে ছিল। এমনকি দুই গ্রুপের নেতা কর্মীরাই নিজেদের মূল দল হিসেবে দাবী করে আসছিল। এরপর অনেক জল্পনা – কল্পনার মাধ্যমে সবকিছুর সমাপ্তি করা হয় ঢাকা থেকে কেন্দ্রীয় কমিটির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক স্বাক্ষর করা নতুন কমিটির অনুমোদনের সনদপত্র পেয়ে। ২২ অক্টোবর ২০২২ টোকিওতে উক্ত সনদ পত্রের কপি এসে পৌছালে নতুন কমিটির সাথে জড়িত থেকে বি এন পির সমর্থকরা নতুন উদ্যমে কাজ করার ইচ্ছে ব্যক্ত করে কমিটির নতুন সভাপতি – সাধারণ সম্পাদকে শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠে।
নতুন এই কমিটির সভাপতি করা হয় দীর্ঘদিন দলের জন্য কাজ করে যাওয়া পরীক্ষিত নেতা মীর রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক করা হয় এমদাদুল ইসলাম মনিকে। অন্যন্যাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল সালাউদ্দিন এবং দপ্তর সম্পাদক হিসেবে মনোনিত করা হয় আবুল খায়েরকে। কমিটির উপদেষ্টা হিসেবে নাম রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম নান্নু, কাজী এনামুল হক এবং মোঃ মোফাজ্জল হোসেন-এর। জাপান বি এন পি-র নতুন কমিটির পক্ষ থেকে নতুন সভাপতি মীর রেজাউল করিম রেজা বিবেকবার্তাকে জানিয়েছেন, খুব শীঘ্রই দলের পক্ষ থেকে জাপানে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে। সৌজন্যে: বিবেক বার্তা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||