| ০৫ জানুয়ারি ২০২০ | ৮:৩৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1311 বার
জাপানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ। জনপ্রশাসন মন্ত্রণালয় তার ওই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। গত ২০ ডিসেম্বর থেকে তিনি অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, অভোগকৃত পিআরএল স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য সরকার তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। জাপানে এতদিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী রাবাব ফাতিমাকে আগেই নিউইয়র্কে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে সরকার। তার বিদায়ে টোকিওতে মিশনপ্রধানের পদটি শূন্য রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||