| ০৭ নভেম্বর ২০২২ | ৮:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 129 বার
১১ সেপ্টেম্বর ২০২২, রবিবার, জাপানের বিভিন্ন জেলায় বসবাসরত মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা বাসীদের নিয়ে আয়োজন করা হয় এক আনন্দ ভোজন ও মিলন মেলার।
উক্ত আয়োজনে দলমত নির্বিশেষে জাপানে বসবাসরত শ্রীনগরের অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই জাপানে নিজেদের সুবিধা – অসুবিধা বিভিন্ন বিষয়ে আলোচনা এবং মতবিনিময় করেন।
জাপানে মুন্সিগঞ্জ – বিক্রমপুর বাসীদের একটি সংগঠন দীর্ঘদিন ধরে নানা ধরনের সামাজিক এবং ধর্মীয় কর্মকান্ড করে আসছে। এই সংগঠনের কর্মকান্ডকে আরো বেশি বেগবান করতেই ছিল মূলত এই আয়োজন। এর মূল আয়োজক ছিলেন টোকিওতে পরিচিতজন দেলোয়ার হোসোন দেউ।
আয়োজক দেলোয়ার হোসেন দেউ জানিয়েছেন এখনই তারা এই আয়োজনের পিছনে কোনো বিশেষ উদ্দেশ্যের কথা ঘোষণা না দিলেও অদূর ভবিষ্যতে মানুষের জন্য ভালো কিছু একটা করার চিন্তা ভাবনা তার রয়েছে। আপাতত সকলের সাথে আলোচনা করে জাপানে বসবাসরত ছাত্রদের যারা নতুন আসছে তারা কারো কাছ থেকে সঠিক কোনো পরামর্শ বা দিক নির্দেশনা না পেয়ে নানা সময় নানা ধরনের সমস্যার সম্মূখিন হয়। তারা যেন আগামীতে এধরনের কোনো সমস্যায় না পরে সেদিকে খেয়াল রাখতেই পরামর্শ এবং সহযোগিতা দিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতেই কাজ করার কথা ভাবছেন।
এ উপলক্ষ্যে বিক্রমপুর বাসীদের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। টেবিলে ছিল দেখার মতো খাবারের আয়োজন যা উপস্থিত সকলেই মন দিয়ে আনন্দের সাথে পেট ভরে খেয়েছে। সেখানে খাবারের পিছনে ঝোলানো ছিল ছোট একটি ব্যানার যাতে লেখা ছিল আনন্দ ভোজন এবং মিলন মেলা।
মিলন মেলায় উপস্থিত ছিলেন জাপানের বিশিষ্ট ব্যবসায়ী বাদল চাকলাদার, ঢাকা ক্লাবের সভাপতি মনি এমদাদ। মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী ইনসানুল হক, রহমান মনি, পি আর প্ল্যাসিড সহ অন্যরা।
পুরো আয়োজনের সাথে জড়িত থেকে আয়োজনটি সুন্দর ও সফল করতে সহযোগিতায় ছিলেন মোঃ আবতাব উদ্দিন, ইয়াগুচি সুমন, রনি খান, নূর খান, লিটন খান, অভি আহম্মেদ প্রমূখ।
উক্ত আনন্দ ভোজন ও মিলন মেলার আয়োজন করা হয় টোকিওস্থ কিতা ওয়ার্ডের আকাবানে বিভিও হলে। খাবার খেতে বসে সবাই সবার সাথে এবিষয়ে আগামীদিনের পরিকল্পনা নিয়ে বিষয় আলোচনা করে। সবশেষে চা চক্র দিয়ে সমাপ্তি টানা হয় আনন্দ ভোজন ও মিলন মেলা-র। সৌজন্যে: বিবেক বার্তা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||