রাহমান মনি | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৬:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2013 বার
ডঃ তপন পাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী লাভ করা তারুন্যদিপ্ত এক যুবক ।
২০০১ সালে জাপান সরকারের মোনবুকাগাকুশো স্কলারশিপ নিয়ে জাপানে আসেন । টোকিও বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করে বর্তমানে একটি স্বনামধন্য কোম্পানিতে কৃত্তিম বুদ্দিমত্তা ও মেশিন লার্নিং বিষয়ে জ্যেষ্ঠ গবেষক বিজ্ঞানী হিসেবে কর্মরত ।
ইঞ্জিনিয়ারিং , কম্পিউটার কিংবা বিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের জন্য বই লিখবেন এটাই স্বাভাবিক । লিখেছেন ও ।
সেই বিজ্ঞানী যখন সাধারন প্রবাসীদের জন্য , তাদের কল্যাণে চিকিৎসা শাস্ত্র বিষয়ক একটি পরিভাষা পুস্তিকা প্রকাশ করে ব্যাপক পাঠক প্রিয়তা অর্জন করেন তখন আর তা সাধারন এর মধ্যে সীমাবদ্ধ থাকে না । হয়ে ওঠে অসাধারন । হয়েছেও তাই ।
ডঃ তপন পাল রচিত চিকিৎসা শাস্ত্র বিষয়ক “Handbook of Medical Terms” পুস্তিকাটি সময় উপযোগী, তথ্য সমৃদ্ধ এবং অতীব প্রয়োজনীয়। পুস্তিকাটির বিশেষত্ব হলো , পুস্তিকাটি কেবলমাত্র বাংলা ভাষাতেই নয় , বাংলা ভাষার পাশাপাশি ইংরেজী ও স্থানীয় জাপানী ভাষাতেও সহজ সরলভাবে উত্থাপন করা হয়েছে এবং সম্পূর্ণ বিনামুল্যে । তাই পুস্তিকাটি শুধু প্রবাসী বাংলাদেশীদের জন্যই নয় সকল দেশের , সকল শ্রেনীর প্রবাসী শিক্ষানবিশদের ও অনেক কাজের সহযোগী যে হবে , তা নির্দ্বিধায় বলা যায় ।
জাপানে উচ্চশিক্ষারত অবস্থায় তপন পাল দেশবিদেশওয়েব (www.deshbideshweb.com ) নামে একটি ওয়েব পোর্টাল তৈরি করে জাপান প্রবাসীদের বাংলা পত্রিকা পড়ার তৃষ্ণা মিটানো সহ প্রবাসীদের দ্বারা পরিচালিত বিভিন্ন আয়োজনের খবরাখবর নিয়মিত আপডেট এর প্রবাসীদের মন জয় করতে সক্ষম হন । যা আজও অটুট রয়েছে ।
২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প এবং পরবর্তী সুনামি তে বিপর্যস্ত জাপানের খবরাখবর , দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে নিয়মিত আপডেট দিয়ে জাপান প্রবাসী এবং দেশ সহ বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিকটজনদের উদ্বিগ্ন থাকা থেকে মুক্ত রেখেছেন ।
নিজে প্রবাসী হওয়ায় প্রবাসীদের সুবিধা-অসুবিধা গুলো তিনি হৃদয় দিয়ে অনুভব করেন । আর তাই বিভিন্ন সময়ে তিনি স্বপ্রনদিত হয়ে প্রবাসীদের পার্শ্বে দাঁড়াতে/সহযোগিতার হাত বাড়াতে সচেষ্ট হন ।
Handbook of Medical Terms পুস্তিকাটি তার ই একটি অংশ । পুস্তিকাটি প্রবাসী সমাজে স্বাস্থ সুরক্ষার একটি গাইড বুক হিসেবে অভিহিত করা যেতে পারে । বিভিন্ন পরিচ্ছেদে বিভিন্ন রোগের কথা সাজানো রয়েছে বলে সহজেই সবাই প্রয়োজনীয় সঠিক শব্দটি খুঁজে পাবেন, এই প্রত্যাশা করা যেতে পারে পুস্তিকাতিতে ।
জাপান এমনি একটি দেশ যেখানে চিকিৎসা ক্ষেত্রে সাধারনত জাপানী ভাষা ব্যবহার হয়ে থাকে । যদিও কিছু কিছু ক্ষেত্রে ইংরেজী সাপোর্টিং দেয়া হচ্ছে তবে তা খুবই অপ্রতুল । সেই ক্ষেত্রে বলা যেতে পারে ড. তপন পালের উদ্যোগে যে পুস্তিকাটি তৈরি করা হয়েছে, সেটি জাপান প্রবাসী বাঙ্গালিদের জন্য বড় কল্যাণ বয়ে আনবে।
বইটি আন্তর্জালে দেয়া আছে । http://book.deshbideshweb.com/BookFirstEditionV1.pdf
এই বই আগামী ১০ই ফেব্রুয়ারী, ২০১৯ বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এরপর Amazon.com এ এই বই পাওয়া যাবে; তখন টাকা দিয়ে এই বই কিনতে হবে।
সামাজিক দায়বদ্ধতা থেকে এই সেচ্ছাশ্রমের মাধ্যমে তাঁর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
যারা এখনো বইটি সংগ্রহ করতে পারেননি তারা দয়া করে নিজে সংগ্রহ করুন এবং অন্যান্যদের কে সংগ্রহ করতে উদ্বুদ্ধ করুন । এমনকি উপহার হিসেবে দেয়া যেতে পারে । প্রয়োজনীয় মুহূর্তে কাজে আসবে বলেই আমার বিশ্বাস ।
rahmanmoni@kym.biglobe.ne.jp
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||