• শিরোনাম

    জাপানের ভাইস মিনিস্টারের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক

    | ০৮ মে ২০২৬ | ৫:২৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 22 বার

    জাপানের ভাইস মিনিস্টারের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বৈঠক

    জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি এমপি’র সঙ্গে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমীর ডা. শফিকুর রহমান এমপি’র এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৮ মে) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ বৈঠকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

    বৈঠকের শুরুতে ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় ডা. শফিকুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।

    বৈঠকে বাংলাদেশ ও জাপান-এর মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।

    এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য জাপান সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও মানবসম্পদ উন্নয়নে জাপানের অবদান বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

    আলোচনায় জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক