| ১৪ ডিসেম্বর ২০২৫ | ৪:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 72 বার
জাপানের কানসাই প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ওসাকায় বর্ণাঢ্য অনুষ্ঠান মহান বিজয় দিবসউদযাপন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় জাপানের ওসাকা শহরের IKUNO KUMIN HALL-এ কানসাই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলা, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা”—এই শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন রুমি খন্দকার, রফিক আজিজ, জনাব সিরাজ ও মিসেস সিম্মিসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, শিশুদের পরিবেশনা, জাতীয় সংগীত ও গণসংগীত, খেলাধুলা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এছাড়াও অনুষ্ঠানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||