| ০৬ মার্চ ২০১৯ | ১১:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে 1733 বার
জাপান প্রতিনিধি:টোকিওর কিতাকু মিনামি আকাবানে টোকিও সেন্ট্রাল মসজিদ এর উদ্যোগে এক ইসলামীক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপি এ অনুষ্ঠানের দুটি অংশে বিভক্ত করা হয়। প্রথম অংশে ছিলো শিশু-কিশোরদের নিয়ে পবিত্র কুরআন তেলোয়াতের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। তিন বৎসর থেকে দশ বৎসর মোট ৪৭ জন শিশু অংশগ্রহন করে। এ গ্রুপে ২৯ জন এবং বি গ্রুপে ১৮ জন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি হাফেজ মো. আলাউদ্দিন, মো. মাসুম বিল্লাহ, ওসকা মসজিদের ইমাম ও খতিব নিয়াজ মুহাম্মদ, জাপান মুসলিম এসোসিয়েশন এর নির্বাহী পরিচালক সায়েদ ইয়োইচি সাতো। অনুষ্ঠানের ধারাভাষ্যে ছিলেন সেন্ট্রাল আকাবানের মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আশিকুল্লাহ। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বাদ মাগরিব তাফসিরুল কুরআন মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত ইসলামী চিন্তাবিদ ড. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন গামো মসজিদের ইমাম ও খতিব হাফেজ সাবের আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ি মাহবুব আলম প্রমুখ।
অনুষ্ঠানে কুরআনের আলোকে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তাগণ বক্তব্য প্রদান করেন এবং মুসলিম উম্মাহর প্রতি বিশেষ মোনাজাত করা হয় । আনুষ্ঠান শেষে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||