• শিরোনাম

    ২১ সেপ্টেম্বর ঢাকায় ‘JLPT কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও জাপান গাইডলাইন সেমিনার’

    | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ২:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 9 বার

    ২১ সেপ্টেম্বর ঢাকায় ‘JLPT কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও জাপান গাইডলাইন সেমিনার’

    বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দিতে আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘JLPT কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও জাপান গাইডলাইন সেমিনার-২০২৬’। বাংলাদেশি স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (BSSAJ)-এর উদ্যোগে বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো জুলাই ২০২৬-এর JLPT পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া, জাপানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং অক্টোবর ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের প্রি-ওরিয়েন্টেশন, জাপানে পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান। সেমিনারে জাপানে দক্ষ জনবলের ক্রমবর্ধমান চাহিদা, বাংলাদেশের তরুণদের জন্য জাপানে শিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা এবং দুই দেশের মধ্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। প্রতিমন্ত্রী নুরুল হক এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শফিকুল ইসলাম খান, টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাপান গমন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ড. ওয়াহিদা মালিক, ব্যবস্থাপনা পরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং জাপানের Asahi Gakuin-এর Admission Officer Mr. Sekiguchi Kazuhiro ও Language Instructor Ms. Akane Kawagishi
    অনুষ্ঠানে বাংলাদেশের প্রায় ১০০টির বেশি জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক এবং ৪০০-এর বেশি শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করবেন। BSSAJ সভাপতি নাগামাসু ফারুক এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজিব অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক