রাহমান মনি | ২০ এপ্রিল ২০১৯ | ২:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 1028 বার
জাপানে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি’র যে কোন আয়োজনই যে সাফল্যের মুখ দেখে তা আরেকবার প্রমানিত হয়েছে। সর্বস্তরের জাপান প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি , জাপান কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত টোকিও বৈশাখী উৎসব ২০১৯।
বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি , জাপান এক বৈশাখী উৎসবের আয়োজন করে। ১৪ এপ্রিল বাংলাদেশেও নববর্ষ পালন এবং রোববার হওয়ায় টোকিও বৈশাখী উৎসব ভিন্ন মাত্রা পায়।
টোকিওর অদূরে সাইতামা কেন এর মিসাতো সিটির মিসাতো পার্ক-এ গতানুগতিকতার বাইরে ব্যাতিক্রমধর্মী এ আয়োজনে বিরূপ আবহাওয়া সত্বেও প্রবাসীদের ঢল নামে। নির্দিষ্ট সময়ের পূর্ব থেকেই দূরদূরান্ত থেকে প্রবাসীরা স্বপরিবারে জড়ো হতে থাকেন মিসাতো উদ্যানে। বিপুল সংখ্যক জাপানী অতিথিরাও অংশ নিয়ে আতিথেয়তা গ্রহন করেন।
প্রথমবারের মতো একটি আয়োজন তাও আবার টোকিওর বাইরে যে এমন সাফল্যের মুখ দেখবে তা আয়োজক সংগঠনও ভাবতে পারেনি। তারপর ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি , জাপান বলে কথা।
মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি , জাপান –এর যে কোন আয়োজনেই জাপান প্রবাসীদের আগ্রহ থাকে বেশী। তার অন্যতম কারন হচ্ছে, আতিথেয়তা, আপ্যায়ন সবার জন্য উন্মুক্ত রাখা, পর্যাপ্ত খাবার এবং খাবারের বৈচিত্র্যতা ও বিভিন্ন ধর্ম এবং রুচির প্রতি সন্মান দেখানো।
প্রথমবারের মতো আয়োজন হলেও আয়োজনে কোন ত্রুটি ছিলনা। তাই , অংশগ্রহনকারীরা এর ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবছর এমন মহতী আয়োজনের জন্য মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি , জাপান এর প্রতি আহবান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
টোকিও বৈশাখী উৎসবে বিশেষভাবে কোন বিনোদনের ব্যাবস্থা না করা হলেও বিনোদনের কোন কমতি ছিল না। দিনভর যে যার মতো করে কিংবা দলে দলে ভাগ হয়ে বিভিন্ন বিনোদনে মেতে ওঠেন ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||