• শিরোনাম

    ০৯ ও ১০ আগস্ট কিয়োশু রিজিয়নে কন্স্যুলার সেবা দিবে বাংলাদেশ দূতাবাস, ফুকুওকায় অনুষ্ঠিত হবে দুইদিনব্যাপী কন্স্যুলার কার্যক্রম

    | ২২ জুলাই ২০২৫ | ৬:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 84 বার

    ০৯ ও ১০ আগস্ট কিয়োশু রিজিয়নে কন্স্যুলার সেবা দিবে বাংলাদেশ দূতাবাস, ফুকুওকায় অনুষ্ঠিত হবে দুইদিনব্যাপী কন্স্যুলার কার্যক্রম

    জাপানের কিয়োশু রিজিয়নের ফুকুওকা প্রিফেকচার ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কন্স্যুলার সেবা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস, টোকিও। আগামী ০৯ ও ১০ আগস্ট ২০২৫ তারিখে এক কন্স্যুলার টিম ফুকুওকা সিটিতে অবস্থান করে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সেবা প্রদান করবে।

    জাপানের কিয়োশু রিজিয়নের ফুকুওকা প্রিফেকচার ও পার্শ্ববর্তি এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের যে, ০৯-১০ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ দূতাবাস হতে একটি কন্স্যুলার টিম ফুকুওকা সিটিতে (1 Shimahatsu, Itoshima, Fukuoka 819-1312। Contact number: +819062983583 ) অবস্থান করে সেখানকার প্রবাসী বাংলাদেশীদের কন্স্যুলার সংক্রান্ত সেবা প্রদান করবেঃ
    ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সমুহঃ
    ১। অনলাইন আবেদন পত্রের কপি (আবেদন পত্রের লিঙ্ক (https://www.epassport.gov.bd)
    (অনলাইন আবেদন ব্যতিত হাতে লেখা কোন আবেদনপত্র গ্রহন করা হবে না।)
    অনলাইন আবেদন এর একটি কপি ৫ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে দূতাবাসের ইমেইল এ প্রেরণ করতে হবে।
    ২। অনলাইন জন্ম সনদের কপি/এন এই ডি কপি
    ৩। পুরাতন এমআরপি পাসপোর্টের কপি
    ৪। ওরিজিনাল এম আর পি পাসপোর্ট (ওরিজিনাল পাসপোর্ট না থাকলে পাসপোর্ট হারানোর পুলিশ রিপোর্টের মুল কপি)
    ৫। আবেদন ফী জমাদানের মুল রসিদ।
    ০৬। আবেদনকারীর রেসিডেন্স কার্ডের কপি।
    ০৭। আবেদন কারির বয়স ০৬ বছর বয়সের কম হলে আবেদন পত্রের সাথে ৩ আর (3R Size) সাইজের ( ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রউন্ড ) ছবি দাখিল করতে হবে।
    সাধারন ফিঃ
    ৫ বছর মেয়াদি ৪৮ পাতা = ১৭,০০০ ইয়েন
    ১০ বছর মেয়াদি ৪৮ পাতা = ২১,০০০ ইয়েন
    বিশেষ ফি (শুধু মাত্র শিক্ষার্থীদের জন্য)ঃ
    ৫ বছর মেয়াদি ৪৮ পাতা ৫,০০০ ইয়েন
    ১০ বছর মেয়াদি ৪৮ পাতা ৮৫০০ ইয়েন
    (স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সিল গালা খামে ইস্যুকৃত স্টুডেন্ট সার্টিফিকেট জমাদান সাপেক্ষে এবং অনধিক মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বিশেষ ব্যবস্থা প্রযোজ্য)
    দূতাবাসের একাউন্ট নাম্বারঃ
    Account Name : Embassy of Bangladesh Tokyo Consular
    Bank Name : Mitsubishi UFJ Bank (MUFJ)
    Branch Name : Kojimachi (Code: 616)
    Type of account : Ordinary Bank Account (Futsuu)
    Account Number : 0393471
    প্রয়োজনীয় কাগজপত্রসহ দূতাবাসের ব্যাংক একাউন্টে ফি জমা দিয়ে মুল রসিদসহ সেবা প্রদান কেন্দ্রে এসে ফিঙ্গার প্রিন্ট ও অনান্য বায়োমেট্রিক তথ্যাদি প্রদান করতে হবে।
    সূত্র: বাংলাদেশ দূতাবাস, টোকিও

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক