• শিরোনাম

    আওয়ামীলীগ জাপান শাখার নব-নির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    রাহমান মনি | ২১ ফেব্রুয়ারি ২০২০ | ৭:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1084 বার

    আওয়ামীলীগ জাপান শাখার নব-নির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখার ৮১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রোববার টোকিওর কিতা সিটি তাকিনোগাওয়া বুনকা সেন্টার-এ আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখার নব-নির্বাচিত কমিটির এক পরিচিতি সভায় পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

    বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ বিষয়ক সাবেক উপসম্পাদক ডাঃ শাহরিয়ার এম, শামস সামি’র পরিচালনায় সভার শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ‘৭৫ এ শাহাদাত বরণকারী তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও স্বাধীকার আন্দোলনের সকল বীর শহীদদের স্মরণ করা হয়। এরপর আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৩ আসনের সাবেক সাংসদ সদ্য প্রয়াত রহমত আলীর প্রতি সন্মান জানিয়ে এবং তার রূহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    এরপর প্রবাসী কণ্ঠশিল্পী শাম্মী আক্তার বাবলীর পরিচালনায় সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

    পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়াদের নাম ঘোষণার পূর্বে নব-নির্বাচিত কমিটির সভাপতি সালেহ মোঃ আরিফ এবং সাধারন সম্পাদক খন্দকার আসলাম হিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন ।

    উল্লেখ্য গত ২৪ নভেম্বর রোববার টোকিওর কিতা সিটি তাকিনোগাওয়া বুনকা সেন্টার-এ আয়োজিত জাপান আওয়ামীলীগ এর সম্মেলন ২০১৯ – এ সাবজেক্ট কমিটির চেয়ারম্যান বাদল চাকলাদার বিগত কমিটির সভাপতি সালেহ মোঃ আরিফ এবং সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হিরাকে যথাক্রমে সভাপতি এবং সাধারণ হিসেবে আগামী ৩ বছরের জন্য পুনঃ নির্বাচিত হওয়ার ঘোষণা দেন।

    সভাপতি এবং সাধারন সম্পাদকের সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষে অনুষ্ঠান পরিচালক ডাঃ শাহরিয়ার এম, শামস সামি ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়াদের একে একে নাম ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী ৯ জন সহসভাপতি, ৩ জন সহ সাধারন সম্পাদক, ৩ জন সাংগঠনিক সম্পাদক , বিভিন্ন সম্পাদক মণ্ডলী এবং ৩৯ নির্বাহী সদস্যদের নাম ঘোষণা করেন।

    নতুন পুরাতনদের সংমিশ্রণে নবীন প্রবীণদের সমন্বয়ে কমিটিতে নারী নেতৃত্ব এবং তারুণ্যের প্রাধান্য লক্ষণীয়।

    প্রাক্তন কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ পুনঃ নিয়োগ সহ দফতর সম্পাদক মোঃ মাসুদ পারভেজ , প্রচার সম্পাদক মোঃ নাজমুল হোসেন , মহিলা বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার বাবলী, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে নিয়াজ আহমেদ জুয়েল এর নাম ঘোষণা দেয়া হয়।

    কমিটি ঘোষণা শেষে উপস্থিত সকলে বিপুল করতালির মাধ্যমে সবাইকে অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন।

    এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাপান ছাত্রলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন মামুন, সভাপতি হাসান সহ সুমাইয়া লূবনা, নাসরিন লতা, শাম্মী আক্তার, সেতু আলমগীর, আবু সালেহ মোঃ জিনিয়াস, ডাঃ তাজবির আহমেদ সাজিদ, নোমান সাইদ, তারেক আরাফাত শাওন, শেখ মৌসুমি মুন, হুমায়রা আমির নিশিথ, খাইরুল ইসলাম, নিয়াজ আহমেদ জুয়েল প্রমুখ। উল্লেখ্য গত ৬ অক্টোবর ২০১৯ একই হলে আওয়ামীলীগ জাপান শাখার কার্যকরী পরিষদের সভায় সর্ব সম্মতিক্রমে বাদল চাকলাদার কে চেয়ারম্যান করে ৯ সদস্য বিশিষ্ট সাবজেক্ট কমিটি গঠন করে নতুন কমিটি ঘোষণার পূর্ণ দায়িত্ব দেয়া হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক