| ৩১ ডিসেম্বর ২০২৫ | ২:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 171 বার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা আজ মঙ্গলবার বাদ এশা জাপানের বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ইমামতি ও দোয়া পরিচালনা করেন ইসলামিক মিশন জাপান এর কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপান বিএনপির উপদেষ্টা মোফাজ্জল হোসেন ও দেলোয়ার হোসেন ডিউ, জাপান বিএনপি সভাপতি মীর রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এমদাদ ইসলাম মনি, সিনিয়র সহ সভাপতি আলমগীর হোসেন মিঠু, সহ সভাপতি মাসুম জাকির, ইসলামিক মিশন জাপান এর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মারুফ, জাপান বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল সালাউদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক কাজী সাদেকুল হায়দার, দপ্তর সম্পাদক আবুল খায়ের প্রমুখ
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||