| ২১ আগস্ট ২০১৯ | ১১:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 785 বার
যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে জাপান ছাত্রলীগ। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গত রোববার জাপানের রাজধানী টোকিওর হিগাশিজুজো ফোরাইকান হলরুমে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত, পবিত্র কুরআন তেলাওয়াত এবং গীতাপাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জাপান ছাত্রলীগের সভাপতিএস এম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজ শিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান আওয়ামী লীগের সভাপতি সালেহ মো. আরিফ, সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হিরা, জাপানের ব্যবসায়ী চৌধুরী সাহিন, আওয়ামী লীগ নেতা মাসুদ, শ্রমিক লীগের জাপান শাখার সাধারণ সম্পাদক সাকুরা মাসুদসহ ছাত্রলীগের ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ জাপান শাখার আরাফাত চৌধুরী, ইকবাল হোসেন, মহসিন বাদশা, তরিকুল ইসলাম, সাহাদাৎ মো. ইমরান হোসেন, রিদয় ফকির, সিহাব আশিক, শাকিল, অপু রায়হান এহসান নিপুসহ অনেকে।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে সকল সদস্যের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||