• শিরোনাম

    জাপানের শিনজুকুতে নাকামা টোকিও ইয়ার-এন্ড পার্টি ২০২৫ অনুষ্ঠিত

    | ১০ ডিসেম্বর ২০২৫ | ৭:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 183 বার

    জাপানের শিনজুকুতে নাকামা টোকিও ইয়ার-এন্ড পার্টি ২০২৫ অনুষ্ঠিত

    জাপানের শিনজুকুতে নাকামা টোকিও ইয়ার-এন্ড পার্টি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নাকামা টোকিও তাদের  সব ভাই, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য আয়োজন করেছে বছরের সমাপনী উদযাপন পার্টি। প্রায় শতাধিক জাপান প্রবাসী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

    পার্টিটি অনুষ্ঠিত হয় শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, অনুষ্ঠানে উপস্থিতরা খাবার এবং নানান বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান। পার্টির আয়োজন করা হয় পার্টি স্পেস ACE, ৩য় তলা, ২-৪৫-৪ কাবুকিচো, শিনজুকু সিটি, টোকিও-তে।

    সকল ভাই ও বন্ধু সবার সাথে যোগ দিয়ে বছরের শেষ সন্ধ্যাটি আনন্দময় এবং স্মরণীয় করে তুলে। এটি সবার একত্র হওয়ার, পুরনো সম্পর্ককে আরও দৃঢ় করার এবং নতুন বন্ধুত্বের সূচনা করার একটি সুবর্ণ সুযোগ করে দেয়।”নাকামা টোকিও নিয়মিতভাবে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যাতে প্রবাসী কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক