| ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ৪:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 86 বার
২১ ফেব্রুয়ারি ২০২৬, টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে টোকিও’র ইকেবুকুরো নিশিগুচি পার্কের স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ দাউদ আলী। এসময় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, প্রবাসী বাংলাদেশী ও জাপান স্থানীয় সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অতঃপর দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
বিকেলে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভায় অমর একুশের তাৎপর্য তুলে ধরা হয় এবং মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এসময় রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, ১৯৫২-এর ভাষা আন্দোলনই আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি, যা আজ বিশ্বজুড়ে সকল ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের অনুপ্রেরণা। অনুষ্ঠানের শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং উপস্থিত প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||