• শিরোনাম

    জাপানে টোকিস্থ ইকেবুকোরোর শহীদ মিনারে প্রবাসীদের শ্রদ্ধাঞ্জলি

    | ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:২০ অপরাহ্ণ | পড়া হয়েছে 129 বার

    জাপানে টোকিস্থ ইকেবুকোরোর শহীদ মিনারে প্রবাসীদের শ্রদ্ধাঞ্জলি

    আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে টোকিওর ইকেবুকুরো এলাকায় অবস্থিত শহীদ মিনার (ইকেবুকুরো)–এ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
    বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

    তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।

    জাপান প্রবাসীদের মধ্যে রাষ্ট্রদূত মো: দাউদ আলী, জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা, ড. শেখ আলীমুজ্জামান, বাসাজ সভাপতি নাগামাৎসু ফারুক, তফসির আহমেদ তুহিন, এস এম নান্নু, জাকির জোয়ার্দার,মো: নাজিম উদ্দিন সহ অনেক জাপান প্রবাসী উপস্থিত ছিলেন।

    এসময় অংশগ্রহণকারীরা “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” স্লোগানে মুখরিত হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা উল্লেখ করেন।

    এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এছাড়াও কবি নজরুল সেন্টার, জাপানের পক্ষ থেকে টোকিওর ইকেবুকুরো নিশিগুচি পার্কে অবস্থিত শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

    শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন সেন্টারের প্রধান উপদেষ্টা ও মাননীয় রাষ্ট্রদূত দাউদ আলী,

    উপদেষ্টা ড. আলিমুজ্জামান, তফসির আহমেদ তুহিন, কাজি এনামুল হক, নাগামাতসু ফারুক, চেয়ারম্যান আহাম্মেদ নাঈম, সহ-সভাপতি রাজিব মাহমুদ, সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অজয় কুমার মৈত্রা, তনিমা ইয়াসমিন তমা সহ অন্যান্য সদস্যবৃন্দ।
    ভাষা আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের ভিত্তি। প্রবাসে থেকেও মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারই আমাদের শক্তি।
    ২১ ফেব্রুয়ারি — শুধু শোকের নয়, চেতনার পুনর্জাগরণের দিন।
    শহীদদের আত্মত্যাগ আমাদের পথ দেখাক, প্রজন্ম থেকে প্রজন্মে।

     

     

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক