• শিরোনাম

    টোকিওতে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত

    | ২৭ জুলাই ২০২৫ | ৭:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 98 বার

    টোকিওতে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত

    জাপানের রাজধানী টোকিওর বিভিও হলে অনুষ্ঠিত হয়ে গেল “Fresher’s Reception & Career Guidance Program”
    শীর্ষক এক অনন্য ও প্রাণবন্ত আয়োজন।
    নবাগত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং শিক্ষাজীবনের প্রাথমিক ধাপে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে
    ইসলামিক মিশন জাপান-এর এই আয়োজন ছিল উদ্দীপনামূলক ও তথ্যবহুল।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপান-এর কেন্দ্রীয় সভাপতি ও বাইতুল আমান মসজিদের ইমাম হাফেজ সাবের আহমেদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক এবং গুন্মা ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ কামাল।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়াসেদা ইউনিভার্সিটির সাবেক শিক্ষক ড. মো. মেহেদী হাসান মাহফুজ
    এবং সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের শুরা সদস্য ও টোকিও শাখার সভাপতি নেয়ামত উল্লাহ।

    আয়োজনের সূচনা হয় নবাগত ছাত্র তাফসীর আহমেদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে।
    এরপর ‘দিশারী জাপান’ পরিবেশিত একটি ইসলামিক সংগীতের মধ্য দিয়ে নবাগতদের উদ্দেশে ইসলামিক মিশনের বার্তা পৌঁছে দেওয়া হয়।

    বিশেষ আলোচনায় আব্দুল মালেক নবাগতদের জাপানের ২৮ ঘণ্টার কাজের সীমা মেনে চলা,
    জাপানিজ ভাষায় দক্ষতা অর্জন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আত্মউন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন।
    অধ্যাপক কামাল উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। ড. মেহেদী হাসান মাহফুজ বাস্তব অভিজ্ঞতা থেকে ভাষা স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

    সভাপতি নেয়ামত উল্লাহ অনুষ্ঠানে উপস্থিত সকল নবাগত শিক্ষার্থী ও দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    প্রধান অতিথি হাফেজ সাবের আহমেদ তাঁর বক্তব্যে ইসলামী আদর্শে জীবন পরিচালনা এবং জাপানে অবস্থানকালীন দ্বীনের দাওয়াতি কাজকে গুরুত্বের সাথে নেওয়ার আহ্বান জানান।

    অনুষ্ঠানের সমাপ্তি হয় সালাত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে, যেখানে সকলের হেদায়েত, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।
    শেষে ইসলামিক মিশনের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের হাতে ফুলের তোড়া ও জায়নামাজ উপহার তুলে দেওয়া হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক