| ২৩ জুলাই ২০২৫ | ৬:৩৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 76 বার
জাপানের রাজধানী টোকিওতে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা ২০২৫। স্থানীয় সময় ২০ জুলাই (রবিবার) বিকাল ৫টা ৩০ মিনিটে টোকিওর হিগাশিজুজু এলাকার ফুরি আইকান হলে আয়োজিত এই মিলনমেলা প্রবাসী জীবনে এক উজ্জ্বল বন্ধনের প্রতীক হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী সমাজসেবক সামছুল হুদা এবং সঞ্চালনা করেন গোলাম মোস্তফা (জিহাদ)। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সবাই দাঁড়িয়ে সম্মিলিতভাবে পরিবেশন করেন বাংলাদেশের জাতীয় সংগীত। অনুষ্ঠানস্থল মুহূর্তে যেন বাংলাদেশ হয়ে ওঠে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ রবিউল ইসলাম (রাব্বি)। এছাড়াও বক্তব্য দেন মোঃ আশিকুল ইসলাম রাজিব, মোঃ নকির আহমেদ, আমজাদ হোসেন ভূঁইয়া মিতুল, ফারহান রাসেল, সুমন ইসলাম, মোঃ আরাফাত এবং আব্দুল্লাহ আল মুক্তাদি।
আলোচনার ফাঁকে প্রদর্শিত হয় ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি প্রামাণ্য ডকুমেন্টারি। এতে জেলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক বৈচিত্র্য ও ঐতিহাসিক গুরুত্ব ফুটে ওঠে, যা প্রবাসীদের মধ্যে আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয় “আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী – জাপান” নামে একটি প্রবাসী সংগঠনের। নতুন এই সংগঠনের নেতৃত্বে নির্বাচিত হন
সভাপতি: রবিউল ইসলাম চৌধুরী রাব্বি (নবীনগর), সাধারণ সম্পাদক: মোঃ আশিকুল ইসলাম রাজিব (বাঞ্ছারামপুর), সাংগঠনিক সম্পাদক: আমজাদ হোসেন ভূঁইয়া মিতুল (কসবা), অর্থ সম্পাদক: আব্দুল্লাহ আল মুক্তাদি।
সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম রাজিব বলেন, “এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করবে। জাপানে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীদের সুখ-দুঃখে পাশে থাকাই হবে আমাদের অঙ্গীকার।”
নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে আয়োজনের দ্বিতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা, আবৃত্তি ও শিশুদের অংশগ্রহণে জমে ওঠে প্রবাসের এই সন্ধ্যা। সমাপনী বক্তব্যে হাজী মোহাম্মদ রবিউল ইসলাম (রাব্বি) ভবিষ্যতে এমন আয়োজন আরও বিস্তৃতভাবে করার প্রত্যয় ব্যক্ত করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||