| ১৬ এপ্রিল ২০২৬ | ১১:৪১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 140 বার
জাপানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘জাপানে বাংলাদেশের শিক্ষার্থী বৃদ্ধি: সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান (BSSAJ)-এর সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বলেন, গত চার বছরে জাপানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ হাজার থেকে বেড়ে ২৫ হাজারে পৌঁছেছে, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান আস্থা ও সহযোগিতার প্রতিফলন। তিনি উল্লেখ করেন, সরকারের নীতিগত সহায়তায় জাপানি ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ রপ্তানিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাষ্ট্রদূত আরও জানান, দূতাবাস ও বাংলাদেশ ব্যাংকের সমন্বিত উদ্যোগে জাপানে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধ প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে।
তিনি ‘স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার (SSW)’ কর্মসূচিকে বাংলাদেশ ও জাপানের মধ্যে টেকসই অর্থনৈতিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন এবং এ খাতে আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে BSSAJ-এর নেতৃবৃন্দ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও কর্মস্পৃহারের প্রশংসা করে তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে আয়োজিত নেটওয়ার্কিং সেশনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||