• শিরোনাম

    মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    | ২৫ জুলাই ২০২৫ | ৫:১৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 100 বার

    মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    ঢাকার মাইলস্টোন স্কুলে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আজ (২৩ জুলাই) টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। তিনি বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আন্তরিক প্রার্থনা করেন।

    অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও দুরুদ পাঠ শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারীরা নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও কল্যাণের জন্য দোয়া করেন।

    দোয়া মাহফিলে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
    এই আয়োজনে সবাই একত্রিত হয়ে প্রবাস থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক