| ১৩ এপ্রিল ২০২৬ | ১২:৫৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 21 বার
জাপানের ওসাকা শহরে প্রবাসী বাংলাদেশি মুসলিম কমিউনিটির অংশগ্রহণে ইসলামিক মিশন জাপান কানসাই শাখার উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল ওসাকা ক্যাসেলের নিকটবর্তী নানিওয়া নো মিয়া আতো পার্ক-এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু-কিশোর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে সবাই একত্রিত হওয়ায় পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা।
জাপানের ঋতুরাজ বসন্তের মনোরম আবহ, চারদিকে ফুটে থাকা সাকুরা ফুলের সৌন্দর্য এবং ঐতিহাসিক ওসাকা ক্যাসেল পার্ক-এর পাশ্ববর্তী সবুজ প্রাকৃতিক পরিবেশ অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। অংশগ্রহণকারীরা পরিবার-পরিজনসহ উপস্থিত থেকে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদের আনন্দ ভাগ করে নেন।
অনুষ্ঠানে ইসলামিক মিশন জাপান কানসাই শাখার দায়িত্বশীলগণ উপস্থিত থেকে আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষপর্যায়ে কানসাই শাখার সভাপতি রফিক আজিজ তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রবাসে ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তাঁর বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||