| ০৩ আগস্ট ২০২৫ | ৩:৩৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 262 বার
২ আগস্ট ২০২৫, জাপানের কানসাই শাখার আয়োজনে কোবে সিটিতে অনুষ্ঠিত হয়েছে “জুলাই ও নতুন বাংলাদেশের প্রত্যাশা” শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির এশিয়া বিষয়ক কেন্দ্রীয় প্রতিনিধি মো. যুবাইর আহমেদ সরদার। আলোচনায় অংশ নেন এনসিপি জাপান শাখার সংগঠক মোহাম্মাদ মিরাজ, সৌরভ সরকার, নুরুল ইসলাম রাফিন, মেহেদী হাসান খান, হাসান ইবনে রহিম, সামসুল আলম, ওবাইদুল হক, ও নুরুজ্জামানসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ হওয়া সকল দেশপ্রেমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বক্তারা নতুন বাংলাদেশের রূপরেখা ও ভবিষ্যৎ গঠনমূলক ভাবনা তুলে ধরেন।
সভায় আলোচকরা বলেন, প্রবাসী বাংলাদেশিরাও বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই সঙ্গে প্রবাসীদের অধিকার, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করার দাবিও উঠে আসে।
অনুষ্ঠানে কানসাই অঞ্চলের এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জুলাই শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||