• শিরোনাম

    টোকিওর FAW প্রদর্শনীতে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলকে বিসিসিআইজে’র সংবর্ধনা প্রদান

    | ২৩ অক্টোবর ২০২২ | ৮:৩২ অপরাহ্ণ | পড়া হয়েছে 293 বার

    টোকিওর FAW প্রদর্শনীতে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলকে বিসিসিআইজে’র সংবর্ধনা প্রদান

    ২০ অক্টোবর, বৃহস্পতিবার ২০২২, টোকিওর FAW প্রদর্শনীতে অংশগ্রহণ করা বাংলাদেশ থেকে আগত ৩০টি স্বনামধন্য কোম্পানির সদস্যের প্রতিনিধি দলকে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান (বি.সি.সি.আই.জে)-এর পক্ষ থেকে টোকিওর ওদাইবার THE OVEN AMERICAN রেস্তোরায়, এক নৈশভোজের মাধ্যমে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান (বিসিসিআইজে)-এর সভাপতি বাদল চাকলাদার ও সাধারণ সম্পাদক নাসিরুল হাকিম সহ বি.সি.সি.আই.জে এর কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    উক্ত সভায় উভয় পক্ষই পরস্পরকে সহযোগিতার আস্বাস দেন এবং বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান (বিসিসিআইজে)-এর সভাপতি বাদল চাকলাদার বাংলাদেশে তৈরি পণ্যে জাপানে বাজারজাত করণে একসাথে কাজ করবেন বলে আশস্ত করেন।

    উল্লেখ্য, জাপান বাংলাদেশের ১১তম বৃহত্তম রপ্তানি দেশ। ২০২১-২২ অর্থবছরে, বাংলাদেশ জাপানে ১৩৫৩.৮৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে যা আগের অর্থবছরের তুলনায় ১৪.৩৮ শতাংশ বেশি। ইপিবি এক দশকেরও বেশি সময় ধরে এই মেলায় অংশ নিচ্ছে বেশ কিছু রপ্তানিকারক এবং নেতৃস্থানীয় খাতের অংশীদারদের সাথে। বিরাজমান মার্কেট শেয়ার ধরে রাখতে এবং জাপানের বাজারে রপ্তানি বাড়াতে, ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক