• শিরোনাম

    জাপানে ঈদুল ফিতর: ঈদ জামাতের প্রস্তুতি ও সময়সূচি ঘোষণা

    | ২০ মার্চ ২০২৬ | ৪:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 58 বার

    জাপানে ঈদুল ফিতর: ঈদ জামাতের প্রস্তুতি ও সময়সূচি ঘোষণা

    জাপানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম কমিউনিটির উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে
    টোকিও সেন্ট্রাল মসজিদে ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা
    ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে টোকিও সেন্ট্রাল মসজিদে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ঈদের নামাজ তিনটি জামাতে অনুষ্ঠিত হবে—প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা এবং তৃতীয় জামাত সকাল ৯টায়। প্রতিটি জামাতে নারী মুসল্লিদের জন্য পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে। ঈদের জামাত অনুষ্ঠিত হবে টোকিওর কিতাকু আকাবানে মিনামি এলাকায় অবস্থিত ডায়ামন্ড বিল্ডিং (৩য় তলা)-তে, যা টোকিও সেন্ট্রাল মসজিদের প্রস্তাবিত স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। আয়োজকরা সকল মুসল্লিকে যথাসময়ে উপস্থিত থেকে ঈদের নামাজ আদায়ের জন্য আহ্বান জানিয়েছেন।

    বায়তুল আমান মসজিদে ঈদুল ফিতরের ৩টি ঈদ জামাতের সময়সূচি ঘোষণা
    কোশিগায়ার বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনটি জামাত অনুষ্ঠিত হবে— সকাল ৭টা, ৮টা ও ৯টা ৩০ মিনিটে।
    ঈদ জামাতের পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিশু-কিশোর ও বড়দের পরিবেশনা থাকবে। এছাড়া মসজিদ প্রাঙ্গণে ঈদ ফেস্টিভাল ও খাবারের স্টলের ব্যবস্থা রাখা হয়েছে।
    মসজিদের নিজস্ব পার্কিং না থাকায় আশেপাশের কয়েন পার্কিং ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও রয়েছে। আয়োজকরা জানান, প্রবাসে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
    আয়োজনে: ইসলামিক কালচারাল ফাউন্ডেশন,জাপান
    বায়তুল আমান মসজিদ কমপ্লেক্স কোশিগায়া, সাইতামা
    সার্বিক যোগাযোগঃ
    হাফেজ আনিসুর রহমান: 080 9050 5426
    হাফেজ ছাবের আহমেদ: 080 4665 8920
    শাহ মুহাম্মদ মামুনুর রশীদ 090 2824 7610

    টোকিওর কামাতা মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে
    জাপানের রাজধানী টোকিওর কামাতা মসজিদ ও মাদ্রাসা-এ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের নামাজের পাঁচটি জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
    মসজিদ কর্তৃপক্ষ জানায়, প্রথম জামাত সকাল ৬টা এবং দ্বিতীয় জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে, যেখানে মহিলাদের অংশগ্রহণের সুযোগ থাকবে না। পরবর্তী জামাতগুলো সকাল ৮টা, ৯টা এবং ১০টায় অনুষ্ঠিত হবে, যেখানে সকল মুসল্লি অংশগ্রহণ করতে পারবেন। মুসল্লিদের সময়মতো উপস্থিত হয়ে শৃঙ্খলাপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য অনুরোধ জানানো হয়েছে। ঈদের দিন নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

    টোকিওর মাক্কি মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা
    জাপানের টোকিওতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাক্কি মসজিদ ও ঈদগাহ মাঠে নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
    আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে মাক্কি মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে টোকিওর ওহানাজায়া পার্ক-এ আয়োজন করা হবে।
    তবে কোনো অনিবার্য পরিস্থিতি সৃষ্টি হলে দ্বিতীয় জামাতও মাক্কি মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
    মুসল্লিদের নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    টোকিও হিগাসিজুজু মদিনা মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে
    সকাল ৬টা ৭টা, ৮টা, ৯টা এবং ১০ টায় জামাত অনুষ্ঠিত হবে ওজি হকতোপিয়া হলে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক