| ০৩ মে ২০২৬ | ৯:২২ অপরাহ্ণ | পড়া হয়েছে 35 বার
জাপানের সঙ্গে সুসম্পর্ক জোরদার এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান (এমপি)।
ইসলামিক মিশন জাপান (IMJ) আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির ২০২৬ সাইতামা প্রিফেকচারের কশিগায়া শহরের গামো হলে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে এটি এক গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জাপান শৃঙ্খলা, সময়নিষ্ঠা ও কর্মসংস্কৃতির জন্য বিশ্বে অনন্য উদাহরণ। এসব গুণাবলি থেকে শিক্ষা নিয়ে প্রবাসীরা নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখতে পারেন। তিনি বলেন, জাপানে অর্জিত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, জাপান বাংলাদেশের একটি ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র এবং প্রবাসীদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।
বিশেষ অতিথি সাইফুল আলম খান মিলন (এমপি) বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম উম্মাহর ঐক্য অপরিহার্য। তিনি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংহতি জোরদারের আহ্বান জানান।
অপর বিশেষ অতিথি ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান (এমপি) দারসুল কুরআনে সত্য, ন্যায় ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদ। তিনি বলেন, প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় মানবিক মূল্যবোধসম্পন্ন একটি আদর্শ কমিউনিটি গড়ে তোলা সম্ভব।
দিনব্যাপী সম্মেলনের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||