• শিরোনাম

    ফুকুওকায় বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    | ১২ আগস্ট ২০২৫ | ৬:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 169 বার

    ফুকুওকায় বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ফুকুওকা, জাপান — বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ফুকুওকা শহরে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী, জাপানি ও বাংলাদেশি ব্যবসায়ী ও একাডেমিকরা এ সভায় অংশগ্রহণ করেন।

    সভায় বাংলাদেশ থেকে জাপানে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনাময় খাতসমূহের মধ্যে চামড়া ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাত বিশেষভাবে আলোচিত হয়। পাশাপাশি, জাপানি ব্যবসায়ীরা জাপানে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করেন।

    সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বলেন, বর্তমানে প্রায় ৩০০ টি জাপানি কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা পরিচালনা করছে। বিদেশী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন আকর্ষণীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কর অব্যাহতি ও বিশেষ প্রণোদনা।

    তিনি আরও উল্লেখ করেন, জাপানি ভাষা শিক্ষা ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম জাপানের শ্রম ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে, যা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।

    এই মতবিনিময় সভাটি দুই দেশের ব্যবসায়িক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক