• শিরোনাম

    জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে প্রবাসী সংগঠন BSSAJ আলোচনা অনুষ্ঠিত

    | ২২ জুলাই ২০২৫ | ৯:১৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 318 বার

    জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে প্রবাসী সংগঠন BSSAJ আলোচনা অনুষ্ঠিত

    ঢাকায় অনুষ্ঠিত হলো “BSSAJ Roundtable Conference 2025” জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে প্রবাসী সংগঠন BSSAJ-এর (Bangladeshi Students’ Support Association in Japan) উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা সভা।

    গত ২১ জুলাই, রাজধানীর গুলশানের শাহজাদপুরে অবস্থিত আল কারীম লাউঞ্জে অনুষ্ঠিত হয় এই সম্মেলন, যার শিরোনাম ছিল “BSSAJ Roundtable Conference 2025 – Bangladesh”। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশে অবস্থানরত BSSAJ-এর সদস্য প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা।

    আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নাগামাতসু ফারুক, চেয়ারম্যান – Rijik International Co. Ltd. আহমেদুল ইসলাম বাবু, উপদেষ্টা – BSSAJ, চেয়ারম্যান – TechKnowGram Ltd., ও পরিচালক – Japan-Bangladesh Chamber of Commerce and Industry (JBCCI)

    অনুষ্ঠানে BSSAJ-এর সভাপতি নাগামাতসু ফারুক বলেন, “জাপানে শিক্ষার্থী পাঠানোর পূর্বেই আমাদের দেশে মানসম্পন্ন ও সচেতন শিক্ষার্থী প্রস্তুত করতে হবে। তারা যদি আগেই জাপানের সংস্কৃতি, ভাষা ও নিয়ম-কানুন সম্পর্কে ধারণা নিয়ে যায়, তাহলে বিদেশে মানিয়ে নিতে তাদের বেগ পেতে হবে না।”
    তিনি আরও জানান, BSSAJ ভবিষ্যতে ভাষা শিক্ষা, তথ্য সহায়তা, এবং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নানা কার্যক্রম হাতে নিচ্ছে।

    আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল:
    জাপানে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রস্তুতির কৌশল

    সদস্য প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত সহযোগিতা

    ‘কোয়ালিটি শিক্ষার্থী’ কী এবং তা নিশ্চিতের উপায়

    ভাষা শিক্ষা, পরামর্শ ও জাপানে চাকরির সুযোগ

    বাংলাদেশের জাপান দূতাবাসের সহায়তায় বিভিন্ন সেমিনার ও প্রকল্প পরিকল্পনা

    সাম্প্রতিক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য:
    ৩ জুলাই টোকিও দূতাবাসের সহায়তায় আয়োজিত সেমিনার, যেখানে অংশ নেয় ৪০টিরও বেশি জাপানি শিক্ষা প্রতিষ্ঠান

    ২৮ জুলাই ওসাকায় অনুষ্ঠেয় পরবর্তী সেমিনার

    জাপানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন

    গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে ছিল:
    Inochi Global Education Institute

    Rijik International Co. Ltd.

    Campus Education

    Sunshine Japanese Language School

    Aozora Japanese Institute and Consultancy

    Hikari Education

    Japan Education and Job Center

    Icon Consultancy

    Saigaku Japanese Academy

    Basic Japanese Language School

    JB Kokusai Go Gakuin

    Zen Japanese Education Consultancy

    Japan Bangladesh Foundation

    এছাড়াও আরও বেশ কয়েকটি অংশীদার প্রতিষ্ঠান। আয়োজকরা জানান, এই গোলটেবিল আলোচনার মাধ্যমে জাপানে অধ্যয়নরত ও আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি সুসংগঠিত, টেকসই এবং সহযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরির দিকেই এগিয়ে যাচ্ছে BSSAJ ও তাদের অংশীদাররা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক