• শিরোনাম

    শিন ওকুবো বিজনেস কমিউনিটির সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

    | ২৭ জুলাই ২০২৫ | ৭:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 89 বার

    শিন ওকুবো বিজনেস কমিউনিটির সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

    জাপানের বাংলাদেশ প্রবাসী শিন ওকুবো বিজনেস কমিউনিটির উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো একটি সাধারণ সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। প্রাণবন্ত এই আয়োজনে প্রায় ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

    সভায় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটির জন্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল:

    ১. স্থায়ী মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ: শিন ওকুবোতে বর্তমানে একটি মাসালা (প্রার্থনাস্থল) থাকলেও, স্থায়ী মসজিদ নির্মাণের লক্ষ্যে একটি ফান্ড গঠনের ব্যাপারে সর্বসম্মতিক্রমে কাজ শুরু করার সিদ্ধান্ত হয়।

    ২. সমবায় সমিতির মাধ্যমে আর্থিক উন্নয়ন: বিজনেস কমিউনিটির সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা এবং উন্নয়নের লক্ষ্যে একটি সমবায় সমিতি গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

    ৩. কমিউনিটি রেজিস্ট্রেশন: শিন ওকুবো বিজনেস কমিউনিটিকে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে কমিউনিটির কর্মকাণ্ড আরও সুসংগঠিত ও স্বীকৃত হয়।

    ৪. ভলান্টিয়ার কার্যক্রম ও সচেতনতামূলক সেমিনার: শিনজুকু কু প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, জাপানের আইন ও সামাজিক নিয়ম-কানুন সম্পর্কে কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়াতে সেমিনারের আয়োজনেরও সিদ্ধান্ত হয়।

    ৫. সম্প্রীতি ও পারস্পরিক সহায়তার অঙ্গীকার: সভার শেষ অংশে সবাই একে অপরের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং ঈদ পুনর্মিলনী আনন্দঘন পরিবেশে উদযাপন করেন।

    অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য ও আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক