| ০৯ মার্চ ২০২১ | ১১:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 199 বার
করোনাভাইরাসের একটি টিকার চতুর্থ চালান জাপানে এসে পৌঁছেছে।
মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের উদ্ভাবিত এই টিকা বেলজিয়াম থেকে সোমবার টোকিও’র অদূরে নারিতা বিমানবন্দরে এসে পৌঁছায়।
ড্রাই আইস যুক্ত বিশেষ বাক্স থাকা ঐ চালান বিমানবন্দরের বাইরের একটি সংরক্ষণ স্থাপনায় ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।
সরকারি কর্মকর্তারা বলছেন, সর্বশেষ এই চালান পূর্বেকার তৃতীয় চালান থেকে প্রায় দ্বিগুণ। তাদের ভাষ্যানুযায়ী, এবারের সরবরাহে প্রায় ৯ লক্ষ ৯০ হাজার ডোজ পর্যন্ত টিকা এসেছে, যা গত মাসে আসা প্রথম চালানের পর পরিমাণের হিসেবে সর্বোচ্চ।
উল্লেখ্য, জাপান এপর্যন্ত ২৩ লক্ষ ৬০ হাজার ডোজ পর্যন্ত টিকার চালান নিশ্চিত করতে পেরেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মে মাসের প্রথমার্ধের মধ্যে প্রতিটি জেলার চিকিৎসা কর্মীদের দুই ডোজ টিকা দেয়ার জন্য পর্যাপ্ত ডোজ তারা সরবরাহ করতে সমর্থ হবে।
মন্ত্রণালয় আরও বলছে, প্রায় ৩ কোটি ৬০ লক্ষ প্রবীণ ব্যক্তিদের টিকাদান কর্মসূচি এপ্রিলের ১২ তারিখ শুরু হবে। তাদের ভাষ্যানুযায়ী, জুন মাসের শেষ নাগাদ ৬৫ বা তদুর্ধ্ব বয়সীদের প্রত্যেককে দু’টি করে টিকা দেয়ার জন্য পর্যাপ্ত ডোজের সরবরাহ পাওয়া যাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||