| ০৬ মে ২০২১ | ৯:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 189 বার
মে মাসের ৫ তারিখ হল জাপানে শিশু দিবস। ১৯৮২ সাল থেকে শুরু করে এদেশে শিশুর সংখ্যা পরপর ৪০ বছর ধরে হ্রাস পেয়ে আসছে।
জাপানের অভ্যন্তরীণ বিষয়াদি মন্ত্রণালয় জানায় যে পয়লা এপ্রিল পর্যন্ত দেশে ১৪ বা তার কম বয়সী মোট শিশুর সংখ্যা হল ১ কোটি ৪৯ লক্ষ ৩০ হাজার। এর মধ্যে ছেলের সংখ্যা ৭৬ লক্ষ ৫০ হাজার এবং মেয়ের সংখ্যা হল ৭২ লক্ষ ৮০ হাজার।
এই সংখ্যা হল এক বছর আগের তুলনায় ১ লাখ ৯০ হাজার কম।
বর্তমানে জাপানের মোট জনসংখ্যার ১১ দশমিক ৯ শতাংশ হল শিশু, যা হল গত বছরের তুলনায় শুন্য দশমিক ১ শতাংশ কম।
৪ কোটির বেশি জনসংখ্যা রয়েছে এমন দেশগুলোর সাথে তুলনা করলে এই অনুপাত হল সর্বনিম্ন। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ছিল ১৮ দশমিক ৬ শতাংশ। ঐ একই বছরে ইতালিতে এই সংখ্যা ছিল ১৩ দশমিক ৩ শতাংশ।
সাধারণত প্রতি বছর মন্ত্রণালয় এই দিন দেশের বিভিন্ন জেলায় শিশুর মোট সংখ্যা প্রকাশ করে এসেছে। তবে করোনাভাইরাস বিস্তারের কারণে সময়মত পর্যাপ্ত পরিমাণ উপাত্ত না পাওয়া যাওয়ার কারণে এই বছর তারা তা করতে ব্যর্থ হয় বলে জানায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||