| ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 4 বার
নাগাসাকির মেয়র সুযুকি শিরো’র পরমাণু নিরস্ত্রীকরণকে সমর্থন করার পিছনে একটি অত্যন্ত ব্যক্তিগত কারণ রয়েছে। তার বাবা-মা দুজনেই হিবাকুশা, অর্থাৎ ১৯৪৫ সালের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে ফেরা মানুষ। এপ্রিল ও মে মাসে নিউইয়র্কে এক কূটনৈতিক সফরের সময় বাবা-মায়ের অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন।
তবে, জাতিসংঘে আলাপচারিতার সময় তিনি একটি অবস্থান বার বার শুনেছেন, “যতদিন পরমাণু শক্তিধর দেশ থাকবে, ততদিন নিজেদের সুরক্ষিত রাখার জন্য পারমাণবিক অস্ত্র প্রয়োজনীয়।” খুব কাছ থেকে মানবিক এই বিপর্যয় দেখার অভিজ্ঞতা রয়েছে এমন এক জনের জন্য এটি মেনে নেওয়া বেশ কঠিন।