| ০৩ জুলাই ২০১৯ | ৭:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2075 বার
দক্ষিণ কোরিয়ায় কিছু পণ্য রপ্তানি সীমিত করা সংশ্লিষ্ট সিদ্ধান্তটি প্রত্যাহারের জন্য জাপান সরকারের কাছে আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিম ইন-চোল আজ সাংবাদিকদের বলেন যে দ্বিপক্ষীয় সম্পর্কে একটি নেতিবাচক প্রভাব ফেলার সম্ভাবনা থাকায় জাপানের পক্ষ থেকে ঐ সিদ্ধান্ত নেয়াটা খুবই দু:খজনক। উল্লেখ্য, জাপান গতকাল ঘোষণা দেয় যে উচ্চ-প্রযুক্তির পণ্যে ব্যবহৃত উপাদানের সরবরাহের ক্ষেত্রে আরও কড়া নিয়ম আরোপ করা হবে।
কিম বলেন, জাপানের পদক্ষেপসমূহ এবং দক্ষিণ কোরীয় অর্থনীতির উপর এর প্রভাবের বিস্তারিত বিশ্লেষণ পরিচালনা-কালীন দেশীয় কোম্পানিগুলোকে এই সিদ্ধান্ত মোকাবেলার প্রস্তুতি নিতে সহযোগিতা করবে সরকার।
দৃশ্যত, মার্কিন-চীন বাণিজ্য বিরোধের মাঝে নিজেদের রপ্তানি-নির্ভর অর্থনীতি গতি হারানোর প্রেক্ষাপটে দেশীয় সেমি-কন্ডাক্টর উৎপাদনে জাপানের সিদ্ধান্তের প্রভাব কমিয়ে আনার সম্ভাব্য উপায়গুলো খুব সতর্কভাবে বিবেচনা করছে দক্ষিণ কোরীয় সরকার।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||