| ২৬ মে ২০১৯ | ১০:২৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2237 বার
জাপানের কর্মী ঘাটতি পূরণের লক্ষ্যে একটি নতুন পদ্ধতির আওতায়, দেশের আবাসন শিল্পে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য অনুষ্ঠিত এক পরীক্ষায় ২শ ৮০ জন বিদেশী নাগরিক উত্তীর্ণ হয়েছেন। উল্লেখ্য, গত এপ্রিল থেকে নার্সিং সেবা এবং রেস্তোরাঁসহ ১৪টি খাতে এই পরীক্ষা আরম্ভ হয়েছে। আবাসন খাতে অনুষ্ঠিত প্রথম পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। আয়োজক প্রতিষ্ঠান, এই পরীক্ষায় ৩৯১ জন অংশগ্রহণ করেন এবং ৭১.৬ শতাংশ উত্তীর্ণ হন বলে জানায়। উল্লেখ্য, জাপানী ভাষায় দক্ষতার ফলাফলের উপর নির্ভর করে উত্তীর্ণ প্রার্থীরা, দ্রুত হলে আসন্ন গ্রীষ্ম থেকে কাজ আরম্ভ করতে সক্ষম হবেন। নতুন ভিসায়, হোটেল এবং সরাইখানায় বিদেশীরা কক্ষের বেড মেকিং এবং রেস্তোরাঁয় কাজ করতে সক্ষম হবেন। এর আগে বিদেশীদের কাজের ক্ষেত্র, হোটেলের অভ্যর্থনা ডেস্ক অথবা দোভাষীর কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। জাপান পর্যটন সংস্থা, আবাসন খাতের জন্য বছরে দুই বা তিনবার এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে। সংস্থাটি, আগামী পাঁচ বছরে এই খাতে সর্বোচ্চ ২২ হাজার বিদেশী নাগরিক কাজ আরম্ভ করতে সক্ষম হবেন বলে ধারণা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||