• শিরোনাম

    জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র আইসিসির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন

    | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১০:২৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 4 বার

    জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র আইসিসির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন

    জাপানের শীর্ষ সরকারি মুখপাত্র নির্দলীয় আইনপ্রণেতাদের একটি গ্রুপকে বলেছেন যে, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিকে সরকার সমর্থন করছে। আইসিসির প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

    মঙ্গলবার সংসদে ‘মানবাধিকার কূটনীতি পুনর্বিবেচনার জন্য নির্দলীয় সংসদীয় সমিতি’র সদস্যদের সাথে বৈঠক করার সময় কিহারা মিনোরু এই মন্তব্য করেন।

    আইনপ্রণেতারা সরকারের কাছে এরকম অনুরোধ করছেন যে, আইসিসি প্রেসিডেন্ট আকানে তোমোকো, যিনি হচ্ছেন একজন জাপানি নাগরিক, তার উপর থেকে নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার জন্য সরকার যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানায়।

    দলটি মঙ্গলবার কিহারার কাছে একটি অনুরোধপত্র হস্তান্তর করে।

    চিঠিতে বলা হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা তারা জানাচ্ছেন। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুস্পষ্ট প্রতিবাদ ব্যক্ত করা এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাতে জাপান সরকারের প্রতি এতে আহ্বান জানানো হয়।

    চলতি মাসের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে নির্ধারিত ভাষণে আইসিসির প্রতি জাপানের সমর্থন ব্যক্ত করার জন্যও প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের প্রতি দলটি আহ্বান জানিয়েছে।

    কিহারা উত্তরে বলেছেন যে, আইসিসি আইনের শাসন নিশ্চিত করায় সরকার আইসিসিকে ক্রমাগতভাবে সমর্থন করে আসছে।

    দলটির সহ-নেতা, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী নাকাতানি গেন ​​সাংবাদিকদের বলেছেন যে, আইনের শাসন জাপান সমুন্নত রাখছে বলে দেশের উচিত হবে দায়িত্ব পালন করা এবং আইসিসিকে রক্ষা করা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক