• শিরোনাম

    জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি

    | ১০ ডিসেম্বর ২০২৫ | ৭:৩৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 59 বার

    জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি

    দেশটির উত্তরাঞ্চলে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর, কর্মকর্তারা উত্তর ও পূর্ব জাপানের জনগণকে সম্ভাব্য শক্তিশালী ভূমিকম্পের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

    আওমোরি জেলার পূর্ব উপকূলে রাত ১১:১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, যার ফলে ৎসুনামি সতর্কতা জারি করা হয়। পরে তা প্রত্যাহার করা হয়।

    কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত তিনটি জেলায় ৩৩ জন আহত হন।

    সবচেয়ে শক্তিশালী কম্পনে হাচিনোহে শহরের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

    মুৎসু শহরের কেন্দ্রীয় অংশে, একটি হোটেলের সাইনবোর্ড পার্কিং লটে থাকা একটি গাড়ির উপরে পড়ে যায়।

    আর আওমোরি শহরের একটি বাড়িতে আগুন লেগে যায়। একজন বয়স্ক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    কর্মকর্তারা জানাচ্ছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত হোক্কাইদো, আওমোরি এবং ইওয়াতে জেলার বিভিন্ন এলাকায় ৩০ জনেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে যান।

    হাচিনোহে শহরের একজন আশ্রয়গ্রহণকারী বলেছেন, “২০১১ সালে ভূমিকম্প ও ৎসুনামি আঘাত হানার পর আমি এখানে আশ্রয় নিয়েছিলাম। উঁচু কোনও জায়গায়, আমার বাড়ির চেয়ে উঁচুতে কোথাও এলে আমি নিরাপদ বোধ করি।”

    এদিকে, জাপানের আবহাওয়া সংস্থা জানাচ্ছে, একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা হোক্কাইদো থেকে চিবা পর্যন্ত জনগণকে আগামী এক সপ্তাহের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

    সংস্থার একজন কর্মকর্তা বলেন যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ২০১১ সালের ভূমিকম্পের মতোই হবে। কর্মকর্তারা প্রস্তুতি নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক