| ০৯ এপ্রিল ২০১৯ | ১১:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 2089 বার
রবিবার ওসাকায় অনুষ্ঠিত হলো অন্যতম উত্তেজনাকর স্থানীয় নির্বাচন। এতে ওসাকা শহরের প্রাক্তন মেয়র হিরোফুমি ইয়োশিমুরা গভর্ণর হিসেবে নির্বাচিত হন। তিনি ওসাকার ইশিন নো কাই এর একজন সদস্য। দলটি ওসাকা মেট্রোপলিস পরিকল্পনা নিয়ে প্রচার কাজ চালিয়েছিল, যা ওসাকা শহরকে বিলুপ্ত করবে এবং এটিকে টোকিওর মত বিশেষ ওয়ার্ড-এ পুণর্গঠিত করা হবে। দলটি দাবী করে তাদের পরিকল্পনা নগর এবং জেলার সেবাগুলো একসাথে প্রদান করে খরচ কমাবে। প্রাক্তন গভর্ণর ইচিরো মাতসুই-ও এই দলটির ব্যানারে নির্বাচনে অংশ নেন এবং ওসাকা শহরের মেয়রের পদে জয়লাভ করেন। এই দুই রাজনীতিক তাদের মেট্রোপলিস পরিকল্পনার পক্ষে সমর্থন বৃদ্ধির জন্য পরস্পরের পদ থেকে পদত্যাগ করেন। ওসাকা ইশিন জেলার পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও শহরের পরিষদে তা করতে ব্যর্থ হন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||