| ৩০ জুলাই ২০২৫ | ৬:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 108 বার
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য বৈঠক আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে।
সাম্প্রতিক উচ্চকক্ষ নির্বাচনে এলডিপির পরাজয়ের দায় নেওয়ার জন্য দলের নেতা প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু চাপের মুখে থাকার মাঝে এই পদক্ষেপ এলো।
ইশিবা এবং অন্যান্য এলডিপি নির্বাহীরা মঙ্গলবার সংসদের উভয় কক্ষের এই যৌথ পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজনের সিদ্ধান্ত নেন।
আগের দিন দলীয় আইনপ্রণেতাদের এক বৈঠকে ইশিবা তার বিরুদ্ধে কঠোর সমালোচনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তিনি সরল বিশ্বাসে মতামত গ্রহণ করবেন এবং দলের ব্যবস্থাপনা ও তার প্রশাসনের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন।
এলডিপির মহাসচিব মোরিইয়ামা হিরোশি পরে সাংবাদিকদের বলেন যে দলের সদস্যরা এই যৌথ পূর্ণাঙ্গ অধিবেশন আয়োজনের আহ্বান জানান এবং এই ধরনের আহ্বানকে সম্মান করা উচিত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||